আন্তর্জাতিক : ইরাকে বিমান হামলায় ইসলামিক স্টেটের গুরুত্বপূর্ণ এক নেতা নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে এই তথ্য বিবিসি প্রকাশ করেছে মঙ্গলবারে।
ইরাকের আনবার প্রদেশে নিহত ওই নেতার নাম আবু ওয়াহাব। তিনি ইরাকে আল-কায়েদার সদস্য ছিলেন। পেন্টাগনের মুখপাত্র পিটার কুকের জানান, বিমান হামলার সময় আনবার প্রদেশের রুতবা শহরের কাছে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন তিনি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় ওয়াহাব নিহত হয়েছেন। সেইসময় বিমান হামলায় অন্য তিন জঙ্গিও নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

Comments are closed.