সবার কাঙ্ক্ষিত নারী প্রিয়াঙ্কা

বিনোদন : ২০১৫ সালের ‘মোস্ট ডিজায়ারেবল ওম্যান’ নির্বাচিত হয়ে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এ তালিকা প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া। তালিকায় এইবারও শীর্ষস্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ তালিকায় শীর্ষ পাঁচে আরো যারা রয়েছেন তারা হলেন-দীপিকা পাড়ুকোন, সানি লিওন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ভার্তিকা সিং।

বলিউডের পাশাপাশি হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের জন্য রাতারাতি খ্যাতি পেয়েছেন হলিউডে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নৈশভোজে উপস্থিত হন তিনি। টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছে তার নাম।

সবচেয়ে কাঙ্ক্ষিত নারী কী কারণে নির্বাচিত হলেন? এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘সত্যটা হলো আমি নিজেও জানি না আমি কাঙ্ক্ষিত। আমি খুবই সম্মানিত বোধ করছি এবং এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। আমি এমন একজন মেয়ে যে শুধু কাজ করে যাই।’ প্রিয়াঙ্কা এখন ব্যস্ত তার হলিউড প্রজেক্ট বেওয়াচ সিনেমার শুটিং নিয়ে। এ সিনেমায় আরো রয়েছেন ‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়াইন জনসন, পামেলা অ্যান্ডারসনসহ অনেকে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.