চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর চট্টগ্রামে পাহাড়তলী থানার সিডিএ মার্কেট এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া।

তিনি জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১টার দিকে একটি দ্রুতগামী বাস ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে পাহাড়তলী এলাকায় ওই ব্যক্তিকে উদভ্রান্ত অবস্থায় ঘুরাফেরা করতে বিভিন্ন সময়ে দেখা গেছে বলে জানান ওসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.