গোলাম সরওয়ার : কর্ণফুলী দখল ও দূষণ মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে উপিস্থত লক্ষাধিক মানুষ চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি আয়োজিত ডায়মন্ড সিমেন্ট সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা-১৪২৩ সম্পন্ন হয়েছে গত ১০মে উৎসব মুখর পরিবেশে । উৎসবে আনন্দ ভাগাভাগির পাশাপাশি এবারের সাম্পান খেলায় ৭জন মাঝির সাম্পান অংশগ্রহণ করে।
এবারের সাম্পান খেলায় ইছানগর সদরঘাট সাম্পান টেম্পু মালিক সমিতি রাশেদ মাঝি, কর্ণফুলী নদী মাছ ও মালবাহী সাম্পান টেম্পু সমিতির পক্ষে শের উদ্দিন খাঁ মাঝি, চরপাথর ঘাট ব্রিজহাট সাম্পান সমিতির পক্ষে সাদ্দাম মাঝি, শিকলবাহা বলকপার শেখ আহমদ মাঝি, দ্বীপ কালামোড়ল পক্ষে লিটন মাঝি, ইছানগর মৌলভী আমির হোসেন শাহ মোহব্বত মাঝি, কোলাগাঁও টেক জাহাঙ্গীর আলম মাঝি অংশ নেন।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত সাম্পান খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার পিপিএম। খেলায় প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম এবং সভাপতিত্ব করেন এম আজিম আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন প্রকৌশলী এম আলী আশরাফ ও কাউন্সিলর লুৎফর নাহার দোভাষ বেবি ।সাম্পান খেলায় প্রধান বিচারক ছিলেন শাহজাহান ফারুকী ও এম নিজামউদ্দিন খান, ফয়েজ আহমদ রেজভী, কবির আহমদ মেম্বার ও জালাল আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কর্ণফুলী শুধু বাংলাদেশের অর্থনীতির সঞ্চালক নয়, চট্টগ্রামের শিল্প-সংস্কৃতির সুতিকাগার। খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর আগে থেকে কর্ণফুলীর তীর বন্দরের জন্য বিখ্যাত ছিল। আমরা কর্ণফুলী রক্ষা করতে না পারলে দেশের অর্থনীতি রুগ্ন হওয়ার পাশাপাশি হারিয়ে যাবে। চট্টগ্রামের লোক সাংস্কৃতির ঐতিহাসিক ধারাবাহিকতা।
সাম্পান খেলা শেষে শুরু হয় চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা।
সনজিৎ আচার্য্যের পরিচালনায় মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়া থেকে আসা শিল্পী কহিনুর আক্তার গোলাপী। নৃত্য পরিবেশন করেন খাগড়াছড়ি থেকে আসা শিল্পীরা। সাম্পান খেলায় প্রথম স্থান অধিকার করেন কোলাগাঁও টেকের পক্ষে জাহাঙ্গীর আলম মাঝি, দ্বিতীয় স্থান অধিকার করেন শিলকবাহা বলকপারের পক্ষে শেখ আহমদ মাঝির দল এবং তৃতীয় স্থান অধিকার করেন দীপকালার মোড়লের পক্ষে লিটন মাঝির দল।

Comments are closed.