খেলাধুলা : আইপিএল এর প্রায় প্রতিটি ম্যাচেই সাফল্য পেয়েছিলেন মুস্তফিজ। বল হাতে দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি মুস্তাফিজুর রহমান নিজের ঝুলিকেও করেছেন সমৃদ্ধ। সানরাইজার্স হায়দরাবাদের এই বাংলাদেশি পেসার দলের দশম ম্যাচে ছিলেন উইকেটশূন্য। মঙ্গলবার রাইজিং পুনের বিপক্ষে ম্যাচে দলের জয়ের দিনে মুস্তাফিজ উইকেটশূন্য থাকলেও বল হাতে যথেষ্টই মিতব্যয়ী ছিলেন। চার ওভার বল করে ২৬ রান খরচ করেছেন এই বাঁহাতি পেসার।
রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ৪ রানের ব্যবধানে জয় পেল মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে প্রথমে ব্যাট করে ১৩৮ রান করে হায়দরাবাদ। এ রান তাড়া করতে নেমে ১৩৩ রানেই থেমে যায় মহেন্দ্র সিং ধোনির দল। এদিনের জয়ের ফলে হায়দরাবাদ ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে গুজরাট লায়ন্স। আর পুনে ১১ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।
এদিন উইকেট না পেলেও ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল ও শেন ওয়াটসন, হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ও মুম্বাই ইন্ডিয়ানসের মিচেল ম্যাকক্লেনাগান ১৪ উইকেট করে নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।

Comments are closed.