কিশোর অভিবাসীদের জন্য স্কুল চালু জার্মানিতে

আন্তর্জাতিক : আফগানিস্তান ও সিরিয়া থেকে আসা কিশোর অভিবাসীদের সুন্দর আলাদা স্কুল চালু হয়েছে জার্মানির বিখ্যাত কোল্ডিৎজের শহরের কাছে। এর ফলে অভিবাসী কিশোরদের নতুন জীবন শুরু করতে সুবিধা হবে।বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী কিশোর-তরুণরা শিখছে নতুন ভাষা, সংস্কৃতি। সেই সঙ্গে ভাগ করে নিচ্ছে পরস্পরের কষ্টের অভিজ্ঞতা।

নিজের দেশ ছেড়ে হাজার মাইল দূরের দেশে বাবা-মা কিংবা অভিভাবক ছাড়া। জীবনের ছোট-বড় সব বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন।এদের একটি বড় অংশ এখন পড়াশোনার পাশাপাশি নৌকাবাইচে যুক্ত হয়েছে। এসব স্কুল পড়ুয়াদের বেশিরভাগই এই বছরের শুরুতে জার্মানিতে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েদিদের থাকার জায়গা হিসেবে বিখ্যাত জার্মানির কোল্ডিৎজের শহরের কাছেই এই কিশোর অভিবাসীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নতুন পরিবেশে অভিবাসীরা যাতে খাপ খাইয়ে নিতে পারে, সেজন্য কর্তৃপক্ষ নিচ্ছে নানা ব্যবস্থা।

প্রথমেই শেখানো হচ্ছে জার্মান ভাষা। এখানকার ছেলেমেয়ারা একেকজন একেক দেশ থেকে এসেছে। অধিকাংশই আফগানিস্তান থেকে এসেছে।কেউ সিরিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও এসেছে। অভিবাসী ছেলেমেয়েদের জার্মান ভাষা আর সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন থমাস স্যাফেল্ড। তিনি বলেন, ফেব্রুয়ারিতে যখন এই স্কুল শুরু হয় তখন ছাত্র সংখ্যা ছিল অল্প কয়েকজন। কিন্তু এখন ক্লাশ পূর্ণ হয়ে গেছে নানা দেশের ছেলেমেয়েদের উপস্থিতিতে। আমি ওদের সাহায্য করি। জার্মান ভাষা শেখাই, আর এদেশের বিভিন্ন রীতি রেওয়াজ শেখাই। আমি জানি স্কুলটা ওদের জন্য অনেক বড় একটি ব্যাপার। এটি ওদের জন্য অনেক শান্তিপূর্ণ একটি জায়গা।

তাদের সঠিক সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট হিসাব নেই। ধারণা করা হয়, পুরো ইউরোপে এমন অল্প বয়সী অভিবাসীর সংখ্যা ৩০ থেকে ৪০ হাজার পর্যন্ত হতে পারে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.