আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ আশা ব্যক্ত করেছেন স্বয়ং মার্কিন ভাইস প্রেসিডেন্ট। যদিও পশ্চিম ভার্জিনিয়া প্রাইমারিতে তিনি হেরে গিয়েছেন। তারপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকেই তিনিই যে প্রার্থী মনোনয়ন পাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত।
পশ্চিম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের লড়াই এখন শেষ পর্যায়ে। এ অবস্থায় মঙ্গলবার অনুষ্ঠিত ভার্জিনিয়া প্রাইমারিতে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের বার্নে স্যান্ডার্স। এর আগে ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়া প্রাইমারি দুটিতেও জয় পেয়েছিলেন তিনি।
যদিও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এ বিজয় থেকে সত্যিকার অর্থে লাভবান হতে পারবেন না স্যান্ডার্স। কেননা এখনো তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের পক্ষেই পাল্লা ভারি। সবচেয়ে বেশি প্রতিনিধিদের সমর্থনও তিনিই পেয়েছেন। ডোমোক্রেট দলের প্রভাবশালী নেতারাও তাকেই সমর্থন করছেন।

Comments are closed.