চেলসিতেই থেকে খুশি অস্কার

খেলাধুলা : মৌসুমটা ভালো না কাটলেও চেলসির হবু কোচ আন্তোনিও কোন্তেকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে দৃঢ়প্রতিজ্ঞ অস্কার। ব্রাজিলের এই মিডফিল্ডার স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতেই থেকে যেতে চান বলে জানিয়েছেন। গত বছর অগাস্টের শুরুর দিকে হাঁটুতে চোট পাওয়া অস্কার এ মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি।

জোসে মরিনিয়ো বরখাস্ত হওয়ার পর চেলসির দায়িত্ব নেওয়া গাস হিডিঙ্কের শুরুর একাদশেও নিয়মিত ছিলেন না তিনি। গুঞ্জন চলছে, স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়তে পারেন অস্কার। তবে এই মিডফিল্ডার বলেন, কোন্তের পরিকল্পনায় নিজের জায়গা করে নিতে মরিয়া তিনি। নতুন কোচ আসাটা খেলোয়াড়দের জন্য দারুণ এক ব্যাপার বলে মনে করেন অস্কার।

স্কাই স্পোর্টস নিউজকে অস্কার বলেন, “আমার জন্য এটা খুব কঠিন। আমার গত মৌসুমটা দারুণ ছিল। আমি দুই-তিনটা মৌসুম ভালো করে এসেছি। কিন্তু মৌসুমের শুরুতে চোটে পড়া খেলোয়াড়দের একজন আমি।” “আমি যখন ফিরে এসেছিলাম, দল খুব বেশি ভালো করছিল না। আমি নিজেকে বেঞ্চে পাই এবং প্রথম দলের বাইরে। আমি যে পর্যায়টা অর্জন করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি। কিন্তু আশা করছি, আগামী মৌসুমে আমি আরও ভালো করতে পারব।”
অবশ্যই প্রমাণ করতে হবে নিজেকে। আমি নিশ্চিত, কোচ সব খেলোয়াড়দের আলাদা করে অনুসরণ করে আসছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.