কুশল পেরেরার নিষেধাজ্ঞা প্রত্যাহার

খেলাধুলা : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট থেকে কুশল পেরেরার নিষেধাজ্ঞা তুলে নিল । ফলে এখন আর কোনো ফরম্যাটের ক্রিকেটে খেলতে বাধা থাকল না এই শ্রীলঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে আইসিসি। এর আগে পেরেরার শরীরে নিষিদ্ধ ড্রাগের সন্ধান পাওয়ায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করে।

ডোপ টেস্টে থেকে মুক্তি পেতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন পেরেরা। এরপর কাতারে আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাগারে ডোপ টেস্ট দেন এই ডানহাতি। যেখানে তার শরীরে কোনো ক্ষতিকারক কিছুই ধরা পড়েনি। যে কারণে আবার তিনি ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন। গত ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন পেরেরা। যে কারণে শ্রীলঙ্কার হয়ে বড় টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি।

বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে শ্রীলঙ্কা। কিন্তু ১৭ সদস্যের সেই দলে নেই পেরেরা। এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৫১টি ওয়ানডে ১২৫৯, ৩টি টেস্টে ১৬৯ ও ২২ টি-টুয়েন্টিতে ৫৯৬ রান করেছেন কুশল পেরেরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.