পটুয়াখালি: পটুয়াখালির কলাপাড়ায় ভ্যান চালাতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে রাব্বি (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকালে কলাপাড়া-বালিয়াতলী সড়কের ইটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাব্বির স্বজন ও স্থানীয় আটোচালক রাকিবুল জানান, শনিবার রাব্বি তার বাসায় বেড়াতে আসে। সকালে বাড়ির পাশে রাস্তার ওপর থাকা একটি ভ্যান চালতে গিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয় সে। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments are closed.