চট্টগ্রাম : তিন তিন বারের প্রধানমন্ত্রী, বি.এন.পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও চার্জশীট দিয়ে জনগণের কথা বলা ও ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনকে দমিয়ে রাখা যাবেনা। এই অবৈধ আওয়ামী সরকারের অরাজক শাসনের বিরুদ্ধে জনগণ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে ঐক্যবদ্ধ তখন এই ষড়যন্ত্রমূলক চার্জশীট দেয়া হয়েছে। সস্তা উন্নয়নের নামে দেশব্যাপী লুটপাট ও খুন, গুমের মহৌৎসব চলছে। তাদের লুটপাটে রাষ্ট্রয়াত্ব ব্যাংকগুলো আজ দেওলিয়া হয়ে পড়েছে। ভোটারবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষতমাসীন এই আওয়ামী সরকারের হাতে আজ স্থানীয় সরকার নির্বাচনও নিরাপদ নয়।
রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে সারাদেশে আজ ইউনিয়ন পরিষদ নির্বাচনকেও ভোট ডাকাতির এক নীল নকশায় পরিণত করেছে। বিরোধীমতকে নির্মমভাবে দলনের মহাযজ্ঞ বেশীদিন চলতে পারেনা। যুবদলের নেতৃত্বে সারাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধভাবে এই বিভিষিকার বিরুদ্ধে জেগে উঠেছে। জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দিতে যুবদলের নেতাকর্মীরা আজ প্রস্তুত। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা চার্জশীট দেয়ার প্রতিবাদে যুবদলের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুস সাত্তার উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের এক বিক্ষোভ সিমাবেশ ও মিছিল কাজীর দেউরীস্থ বিএনপির কার্যালয়ে আজ ১৩ মে বিকাল ৫ ঘটিকায় মহানগর যুবদল সভাপতি কাজী বেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল ওয়াহাব কাশেমী। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের নেতা হেলাল চৌধুরী, মোঃ জসিমউদ্দিন, এইচ.এম.আজাদ, হুমায়ুন কবির, শাহাদাত হোসেন ওয়াসিম, সুরুজ মিয়া, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শাহ সরোয়ার, সাইফুল আলম, মহানগর নেতা মোহাম্মদ লোকমান, মাষ্টার ফজলুর রহমান, মোঃ আব্বাসউদ্দিন, মোঃ জাফর, মিজানুর রহমান, বেলায়েত হোসেন, আবদুল মান্নান, মোঃ জাহাঙ্গির, মোঃ বেলাল, আবদুল হান্নান, সোহাগ খান, মোঃ অলিঊল্লাহ, জামালউদ্দিন, জসিমউদ্দিন, বাচ্চু মিয়া, মোহাম্মদ সেলিম, টুটুল প্রমুখ।
সভাপতির বক্তব্যে কাজী বেলাল বলেন, জিয়া পরিবারের জনপ্রিয়তায় ভীত হয়ে অবৈধ সরকারের নেতৃত্বে রাষ্ট্রীয় ষড়যন্ত্র অব্যহত রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া ও জাতির ভবিষ্যত আশা আকাঙ্খার প্রতীক তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হয়েছে। এবং স¤প্রতি দেশন্ত্রেী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট দেয়া হয়েছে, এই অবস্থায় যুবদলের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারেনা। এই অবৈধ জালিম সরকারে হাত থেকে দেশ-জনগণ ও গণতন্ত্রকে রক্ষার জন্য যুবদলের নেতা-কর্মীরা জীবনবাজী রেখে তীব্র-কঠোর আন্দোলন গড়ে তুলবে। দেশনেত্রীর নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে যুবদল অচিরেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে অবৈধ সরকারকে বাধ্য করবে। সমাবেশের পরে বিএনপি কার্যালয় থেকে মহানগর যুবদল সভাপতি কাজী বেলাল উদ্দিনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল কাজীর দেউড়ী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে।

Comments are closed.