আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

ঢাকা :   আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল তিনটায় এ সভা অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এতে দেশবরেণ্য নাগরিক ও জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।

দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যখন নৃশংসভাবে হত্যা করা হয় তখন বিদেশে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তিনি।

দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সৈয়দ আশরাফুল ইসলাম দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্রের উন্নয়নে ও আধুনিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্যে শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।

দেশব্যাপী দোয়া, মিলাদ মাহফিল, বিজয় র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী এবং দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.