সিটিনিউজবিডি : নেপালে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৪। রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৪ টায় ওই কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর কাঠমান্ডু পোস্টের।
নেপালের জাতীয় ভূমিকম্প সেন্টার বলছে, সিন্ধপালচক জেলার ইচক ভিডিসি জেলায় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল দেশটির পশ্চিমাঞ্চলের বাঝাং জেলায় ৪.২ মাত্রার কম্পন অনুভূত হয়।
গত বছরের এপ্রিলে নেপালে ব্যাপক বিধ্বংসী ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৪৫২ বার আফটার শক অনুভূত হয়েছে। এপ্রিলের ওই ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়ে নেপাল। এ ঘটনায় প্রাণহানি ঘটে অন্তত ১০ হাজার মানুষের। এছাড়া গৃহহীন হয়ে পড়ে আরো কয়েক লাখ মানুষ।

Comments are closed.