চট্টগ্রাম : চট্টগ্রামে ষোলশহর রেলক্রসিং এলাকায় তেলবাহী রেল ট্যাংকারের সঙ্গে বিআরটিসি বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে তেলবাহী ট্যাংকারটি হাটহাজারি বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মরিয়ম বিবি (৪০) ও অজ্ঞাত তরুণী (২০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্দর থেকে তেলবাহী হাটহাজারী গামী রেল ট্যাংকারের সঙ্গে অক্সিজেন এলাকা থেকে শহরের দিকে আসা বিআরটিসি বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে ।

Comments are closed.