সিটিনিউজবিডি : শ্রীলঙ্কায় গত তিনদিনের ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। ভূমিধসে নিখোঁজদের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা। বুধবার কর্মকর্তারা জানান, জীবিতদের উদ্ধারে ঘটনাস্থলে অভিযান শুরু হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণে দেশটির এক লাখ ৯৬ হাজার মানুষ বাড়ি-ঢ়র ছাড়তে বাধ্য হয়েছেন। সর্বশেষ আরো ১৯ জনের মরদেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
দেশটির রাজধানী কলম্বো থেকে একশ কিলোমিটার দূরের আরানায়াকা শহরের উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে কেগাল্লা জেলার তিনটি গ্রামে ভূমিধস হয়।
শ্রীলঙ্কার রেডক্রসের কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে আরো বেশি হবে। আরানায়াকায় ভূমিধসে ৩ শ’ থেকে ৪ শ’ মানুষ নিখোঁজ রয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র জয়নাথ জয়াবিরা বলেন, সেনাবাহিনী আরানায়াকায় ১৩ ও বুলাথকোপিটিয়া এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ।

Comments are closed.