চট্টগ্রাম : নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনে মাজহারুল ইসলাম (১৪) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ।
বৃহস্পতিবার নাসিরাবাদ প্রোপাটির্জের নির্মাণাধীন ভবনে শ্রমিকদের থাকার ঝুপড়ি ঘরে দিবাগত রাত সোয়া দুইটার দিকে খুলশী ৮ নম্বর রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাজহারুল নোয়াখালীর কোম্পানিগঞ্জের নুরুল ইসলামের ছেলে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, হামিদুল্লাহর মালিকানাধীন ভবনের ঝুপড়ি ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরটিতে শ্রমিকরা থাকতো। এতে এক শিশু শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছে।
আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

Comments are closed.