রাঙামাটিতে মানববন্ধন, সেলিম ওসমানকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে

জিয়াউল হক, রাঙামাটি  :  নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জনসম্মুখে কান ধরে উঠ বস করানোর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে রাঙামাটিবাসীর ব্যানারে বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষ।

বৈরী আবহাওয়ায় রাঙামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয় সাইয়েদ বিন মিকি, স্কুল বেলা বন্ধু ফোরামের এ্যানি মারমাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্কুল পরিচালনা কমিটি কেবল শিক্ষককে লাঞ্চনা করে ক্ষান্ত হয়নি, শিক্ষককে সাময়িক চাকুরিচ্যুত করার দুঃসাহস দেখিয়েছে। এর সুষ্ঠু বিচার দাবি করেন অন্যাথায় শিক্ষক লাঞ্চনার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আইন প্রণেতার হাতে শিক্ষক লাঞ্চনার ঘটনা দুঃখজনক আখ্যা দিয়ে তার সংসদ সদস্য সেলিম ওসমানকে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.