গাছ চাপায় সীতাকুণ্ডে মা ও ছেলে নিহত হয়েছে

কামরুল ইসলাম দুলু :     সীতাকুণ্ডে মা ও ছেলে নিহত হয়েছে গাছের নিচে চাপা পড়ে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে দশ ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাজল আক্তার (৪৮) ও তার ছেলে বেলাল হোসেন (৯) । জানা গেছে ,  রাতে ঘরের ওপর একটি গাছ পড়লে কাজল ও বেলাল চাপা পড়ে নিহত হন।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখান হাসান জানান, দুইজন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.