সিটিনিউজবিডি : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বিমানবন্দরের ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের মালামাল খালাস বন্ধ করে দেয়া হয় শুক্রবার থেকেই। শনিবার সকালের মধ্যে ১৬টি জাহাজ জেটি থেকে সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।
সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে, মংলা থেকে ১৬৫ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় রোয়ানু দুপুরের দিকে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

Comments are closed.