সিটিনিউজবিডি : ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে। আজ শনিবার পৌণে ১২টার দিকে এই ঘূর্ণিঝড়টি ওই এলাকা দিয়ে বয়ে যাচ্ছে। এর প্রভাবে কয়েকটি উপকূলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। ২০-২৫ ফুট উঁচু হয়ে পানি এসে আঘাত করছে। বাতাসের একটানা গতিবেগ ৮০ কিলোমিটার। এসব এলাকার দোকানপাট পানিতে তলিয়ে গিয়ে ভেসে গেছে। হাতিয়ায় নিঝুম দ্বীপের বেড়িবাধঁ ভেঙে গেছে।আজ শনিবার সিপিপি এই তথ্য জানিয়েছে।
এর আগে আবহওয়া অধিদপ্তর জানিয়েছিল আজ দুপুর নাগাদ রোয়ানু আঘাত করবে। কিন্তু এর আগেই উপকূলগুলোতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। সেখানে আগেই ৭ নম্বর সতর্ক সঙ্কেত দেখানো হয়েছে। সেখানে আশ্রয় কেন্দ্রে অনেককে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বেশিরভাগ লোক আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি। অন্যদিকে পতেঙ্গা সমুদ্রবন্দর উত্তাল হয়ে উঠেছে।
দুপুরের আগে বাংলাদেশ উপকূলের দিকে আরও এগিয়ে এসে পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৫ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার ভোর থেকেই দেশের উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া বয়। দেশের দক্ষিণাঞ্চল এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে ।

Comments are closed.