শফিক রেহমানের অপ্রত্যাশিত কিছু ঘটলে সরকার দায়ী – মির্জা ফখরুল

বিশেষ প্রতিবেদক :   সাংবাদিক শফিক রেহমানের স্বাস্থ্যের ‘অবনতিতে’ উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসার অভাবে শফিক রেহমানের অপ্রত্যাশিত কিছু ঘটলে সরকারকেই এর দায় নিতে হবে।

আজ শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল এই কথা বলেন। তিনি উন্নত চিকিৎসার জন্য শফিক রেহমানকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে সরকারের প্রতি দাবি জানান।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় সম্প্রতি গ্রেপ্তার করা হয় শফিক রেহমানকে। ওই মামলায় দুই দফা রিমান্ডেও নেওয়া হয় তাঁকে

এ বিভাগের আরও খবর

Comments are closed.