নিজস্ব সংবাদদাতা : চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আনন্দ সাংস্কৃতিক অংগন নিয়মিত প্রযোজনা ৮০/৯০ দশকের হিন্দি ছবির জনপ্রিয় মেলোডি গান নিয়ে ৯৯তম আয়োজন । গতকাল মঙ্গলবার নগরীর টিআইসি মিলনায়তনে চট্টগ্রামের জনন্দিত জনপ্রিয় ৮ শিল্পী তাদের দ্বৈত পরিবেশনা উপস্থাপন করেন। প্রতিটি শিল্পীর একের পর এক পুরানো দিনের জনপ্রিয় হিন্দি মেলোডি গান হল ভর্তি দর্শকদের নিয়ে অন্য এক জগতে। আয়োজনে গান পরিবেশন করেন ফাহমিদা রহমান, দেবাশীষ ধর, পাপড়ী ভট্টাচার্য্য, আহসান হাবিবুল আলম, দেবাশীষ চৌধুরী, আলতুষি, জনি বড়ুয়া ও নাজনাতুন নাঈম তিভা। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অংগন’র উপদেষ্টা সাব্বির উল আলম চৌধুরী, অংগনের পরিচালক লিটন মিত্র, নোয়েল মেন্ডিস ও আসাদ চৌধুরী।
পরিবেশনার শুরুতে হালের জনপ্রিয় কন্ঠশিল্পী পাপড়ী ভট্টাচার্য্য ও আহসান হাবিবুল আলম দর্শকদের মাতিয়ে পরিবেশন করেন ‘তুমহে আপনা বান নাহি কসম’, ‘ধীরে ধীরে পেয়ার কো’, ‘এ মেরে হাম সাফার’, ‘তুজে না দেখাতো চ্যান’। এরপর কন্ঠশিল্পী ফাহমিদা রহমান ও দেবাশীষ ধর পরিবেশন করেন ‘পেহেলা নেশা’, ‘সাগর কিনারে’, ‘রিম ঝিম রিম ঝিম’, ‘নজর কে সামনে’। এরপর মঞ্চ মাতামে এসে জনি বড়–য়া ও নাজনাতুন নাঈম তিভা পরিবেশন করেন ‘মেরা দিলভি কিতনা’, ‘তুমহারি নাজরেনি’, ‘মুজে নিন্দা না আয়ে’, ‘এসি দিওয়ানি’। সবশেষে ‘মে দুনিয়া ভুলা দুংঙ্গা’, ‘ঘুংঘট কি অরসে’, ‘দিল হে কি মানতানেহি’, ‘তুজে দেখা তোয়ে জানা’ এ ৪টি গান করে দর্শকদের মাতান দেবাশীষ চৌধুরী ও আলতুষি। আশরাফ মাসুদের উপস্থানপায় আয়োজনে মোট ১৬টি গান হিন্দি ছবির জনপ্রিয় গান পরিবেশন করেন শিল্পীরা।
যন্ত্র সংগীতে ছিলেন : দি সাউন্ড ভাইব্রেশান মিউজিসিয়ানস্ টিম’র তত্ত্বাবধানে তবলা ও ঢোলকে ছিলেন লিটন মিত্র ও প্রীতম আচার্য্য, কিবোর্ডে সৃজন রায়, অক্টোপেডে জুয়েল দাশ, বেজ গীটারে ছিলেন সজল সরকার, লীড গীটারে ছিলেন রাজীব ঘোষ।

Comments are closed.