ময়মনসিংহ ট্রেনের ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ রেলপথের ট্রেনের ছাদ থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। বুধবার রাত ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশালে উপজেলার আহাম্মদ বাড়ি রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জামালপুর জেলা সদরের ইদ্রিস আলী নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

রেলওয়ে ময়মনসিংহ অঞ্চলের বাণিজ্যিক পরিবহন ইন্সপেক্টর সাজ্জাতুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টার দিকে ত্রিশাল উপজেলার আহাম্মদ বাড়ি রেলস্টেশনের আউট সিগন্যালে কাছে পৌঁছায়। এ সময় ট্রেনের ছাদে ওঠা কয়েকজন যাত্রীর মধ্যে চার যাত্রী গাছের ডালে আটকে নিচে পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, চলন্ত ট্রেনের ছাদে বসেছিলেন কয়েক যাত্রী। হঠাৎ আহমদবাড়ি ও আওলিয়ানগরের মাঝামাঝি ‍এলাকায় নিচু হয়ে থাকা বিদ্যুতের তারে বেঁধে বিদ্যুৎস্পৃষ্ট হন কয়েকজন। এতে লাইনের ঝুলে পড়া তারে জড়িয়ে ট্রেনের যাত্রী হতাহতের ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.