সঙ্গীত বিকৃত করলেই কারাদণ্ড

আন্তর্জাতিক : জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হলে এক বছর পর্যন্ত কারাদণ্ড। রাশিয়ার সুপ্রিম কোর্ট একটি আইন অনুমোদন করেছে। এই আইনে জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হলে তাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

নতুন আইনে বলা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি জাতীয় সঙ্গীতের শব্দ এবং সুর বিকৃত করে কোনো অনুষ্ঠানে, ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে পরিবেশন করে, তাহলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। খবর বিবিসির। এপ্রিলের আট রাশিয়ার দখল করে নেয়া ভূখণ্ড ক্রাইমিয়াতে এক সরকারি অনুষ্ঠানে রুশ জাতীয় সঙ্গীত গাওয়ার ঘটনা থেকে এই আইন প্রণয়নের সূচনা। এই জরিমানার পরিমাণ ৪৫ ডলার থেকে ২,২০০ ডলার। এখন তার সঙ্গে জেল যোগ হলো। দুজন সরকারদলীয় এমপি এই বিলটি সংসদে তোলেন।

টিভি স্ক্রিনে প্রচারিত জাতীয় সঙ্গীতের সুরের সঙ্গে ব্যঙ্গাত্মক কয়েকটি শব্দ ঢুকিয়ে দেয়া হয়েছিলো যা নিয়ে সরকারের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে। পুলিশ অবশ্য পরে বলে, ভিডিও এডিটর না বুঝেই ইন্টারনেট থেকে শব্দগুলো ঢুকিয়েছিলেন। ইগর ত্রুনভ নামে একজন আইনজীবী এই বিলের বিরোধীতা করে আদালতে গিয়েছিলেন। কিন্তু রাশিয়ার সুপ্রিম কোর্ট তার আপত্তি আমলে নেয়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.