বিপাশাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছেন করণ

বিনোদন : প্রেমকাহিনী মত কথা বিপশা-করণের। হাজার প্রতিকূলতা পেরিয়ে এখন তারা সুখী দম্পতি। মালদ্বীপে মধুচন্দ্রিমার রোমান্টিক মুহূর্তে একাত্ম এখন তারা। কিন্তু কী এমন ছিল দু-বারের ডিভোর্সী করণ সিং গ্রোভারের মধ্যে যে, বিপাশা জন আব্রাহাম বা দিনো মোরিয়াকে ছেড়ে তাকেই বিয়েটা করলেন? সেই রহস্যের উন্মোচন করলেন বিপাশা। জানালেন, কেন তিনি সবাইকে ছেড়ে করণকে বিয়ে করলেন।

বিপাশা-করণের প্রেমকাহিনী এবং বিয়ে সবটাকেই যেন রূপকথার গল্পের মতো মনে হয়। সেই যে আমরা ছেলেবেলায় যেমন পড়তাম। রাজা তার রাণীকে ভালোবাসায় মুড়ে রেখেছেন, ঠিক তেমনই। বিপাশা জানান, তাকে কেউ করণের মতো ভালোবাসেনি। করণ তাকে ভালোসাবায় ভরিয়ে রেখেছেন। হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তারপর হিন্দুমতেই বিপাশাকে লাল সিঁদুরে রাঙিয়ে বিয়ে করেন। এরকম প্রচুর মুহূর্ত রয়েছে তাদের জীবনে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.