নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামের কোতয়ালি থানার চেরাগি পাহাড় এলাকা থেকে মিঠু শীল শিপন (২৭) ও সৌমিত্র চৌধুরী (২৬) নামে দুই বন্ধুকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে এক হাজার ৫৫০ পিস ইয়াবা এবং নগদ দুই লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করেছে র্যাব। চট্টগ্রাম র্যাবের একটি টিম গোন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (২৫ মে) রাতে তাদের গ্রেফতার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতার হওয়া শিপন নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা বড়নাথ পাড়া জুনু চন্দ্র শীলের ছেলে। সৌমিত্র সাতকানিয়া উপজেলার মধ্যম নলুয়া গ্রামের প্রদীপ চৌধুরীর ছেলে। দুজনকে চেরাগি পাহাড়ের সামনে মৈত্রী ভবনের নিচতলায় বিগবাজারের সামনে থেকে আটক করা হয়। এরপর তাদের শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা টাকাগুলো ইয়াবা বিক্রির টাকা বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা সোহেল মাহমুদ।
তারা উভয়ই নগরীর কোতয়ালি থানার আন্দরকিল্লা ঘাটফরহাদ বেগের ফরহাদ বেগ ইসলাম ম্যানশনের দ্বিতীয় তলার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। কোতয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায় করা হয়েছে জানান ব্যাব কর্মকর্তা।

Comments are closed.