চট্টগ্রাম : নিরব নামে বাসের হেলপার হিসেবে কাজ করার সুবাদে সে বিভিন্ন ব্যক্তির নাম পরিচিতি ইত্যাদি ব্যবহার করার বিষয়টি রপ্ত করে। আসামী জানায় উদ্ধারকৃত মোবাইল ও সিম ব্যবহার করে নিজেকে বিভিন্ন সময়ে ম্যাজিষ্ট্রেট, এডভোকেট, দুদক কর্মকর্তা, ডিজিএফআই কর্মকর্তা, এনএসআই কর্মকর্তা, সিআইডি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তি পরিচয় প্রদান করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন কৌশলে বিভিন্ন ব্যক্তির নিকট হইতে উক্ত সিমের মধ্যে ০৪টি সিমে পৃথক বিকাশের একাউন্ট এর মাধ্যমে টাকা আত্মসাৎ করিয়া আসিতেছে। ২৬মে মহানগরের গোয়েন্দা দল পতেঙ্গায় একটি ভাড়াঘর থেকে মোস্তাফিজুর রহমান (নিরব) নামে আসামীকে ০২টি মোবাইল ও ০৬টি সিমসহ হাতে নাতে গ্রেফতার করেন ।
আসামী বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, টেন্ডার বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, নিখোঁজ বিজ্ঞপ্তি ইত্যাদি হইতে সংশ্লিষ্ট অফিস বা কর্মকর্তার নাম, পদবী, আইডি নম্বর, ঠিকানা ইত্যাদি সংগ্রহ করে নিজের উক্ত পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পেতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যক্তি হইতে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করিয়া আসিতেছে। আসামী মোস্তাফিজুর রহমান বিভিন্ন ভিআইপি নম্বর ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কিংবা সেবা প্রত্যাশী ব্যক্তির নিকট “জনাব……..বিচারক আপনাকে নারী শিশু মামলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ প্রদান করেছে।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৬৩০-৮১৮২৭৮, ০১৬৩০-৯৫৬৫৯৮, ০১৭৫৯-৭১০০০০,০১৮৬৪-০৯৭৬৩১” ইত্যাদি মোবাইল মেসেজ পাঠিয়ে লোকজনকে বিভ্রান্ত করে প্রতারণার ফাঁদ পেতে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে আসিতেছিল।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি- প্রশাসন, আইসিটি, পিআর) জনাব জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ শাহাদাৎ হোসেন খাঁন, এসআই/শিবেন বিশ্বাস’গণ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ০৩.১৫ ঘটিকার সময় পতেঙ্গা থানাধীন পতেঙ্গা বেড়িবাধস্থ ইসমাইল মিয়ার ভাড়াঘরে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মোস্তাফিজুর রহমান (নিরব) @বাবু (২৯), পিতা-সিরাজুল ইসলাম, সাং-চৌড়াপাড়া (দাঙ্গাপাড়া) থানা-নেয়ামতপুর, জেলা-নওগাঁ বর্তমানে-ইসমাইলের ভাড়াঘর, পতেঙ্গা বেড়িবাধ থেকে হাতে নাতে গ্রেফতার করেন।
আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় সে ইতিপূর্বে ঈগল পরিবহনের বাসের হেলপার হিসেবে কাজ করিত। আসামীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

Comments are closed.