সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসুন

চট্টগ্রাম :    সরকার ও এনজিও গুলোর পাশাপাশি সমাজের বিত্তশালীরা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসলে অসহায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থিরা উপকৃত হবে, আর এ সকল শিক্ষার্থিরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির নেতৃত্ব দিবে বলেন, কাউন্সিলর মোঃ মোরশেদ আলম ৮নং শোলকবহর ওয়ার্ড  । ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গরীব অসহায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ালেখা, সংস্কৃতিচর্চা, স্বাস্থ্য সচেতনতা, শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও মাদক বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। অদ্য সকাল ১১টায় খুলশী থানাধীন ৮নং শোলকবহর ওয়ার্ডস্থ খুলশী গ্রীণ হাউজিং সোসাইটিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপি চট্টগ্রাম খুলশী সেন্টারে শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৮নং শোলকবহর ওয়াড কাউন্সিলর মোঃ মোরশেদ আলম এ কথা বলেন।

আলোড়ণ শিশু ফোরামের মেহেদী হাসান ও আফরিন আক্তারের পরিচালনায় ও এ ডি পি চট্টগ্রামের সিস্টেম সার্পোট অফিসার সঞ্জয় মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠিতত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু নিরাপত্তা কমিটির সভাপতি আমেনা বেগম। এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম এডিপির চাইল্ড পোটেকশন অফিসার পল্টন বিশ্বাস, বায়তুল জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির যুুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাব্বির হান্নান, সমাজ সেবক আলমগীর হোসেন নাজিম, ৮নং শোলকবহর ওয়ার্ড আওয়ামীলীগ সি ইউনিটের সহ-সভাপতি মোঃ মাইন উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলশী থানার আহবায়ক মোঃ মোতালেব সরকার, হাসমত সুলতানা, চাইল্ড ফোরামের রুজিনা, সি পি এ কমিটির মাসুম, সেচ্ছাসেবক সানজিদা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে খুলশী পয়েন্টে ৭৫ জন সুবিধাবঞ্চিত শিশু ৭জন প্রতিবন্ধী (সুবর্ন নাগরিক) দের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। একই সময়ে পাথরঘাটা, বাকলিয়া ১৭ এবং ১৯নং ওয়ার্ডে দামপাড়া ও চন্দনগর সেন্টারে ৩১৮ জন শিক্ষার্থিদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.