কামরুল ইসলাম দুলু : রবিবার সকাল ৭,৪৫ টায় সীতাকুন্ড উপজেলার জোড় বটতল এলাকায় মাছবাহী পিকআপভ্যান (মিনি ট্রাক) উল্টে কৃষ্ণ দাস (৪০) নামের এক জেলে নিহত হয়েছে । নিহত কৃষ্ণ দাস চট্টগ্রাম মহানগরের হালিশহর জেলেপাড়ার মৃত অনন্ত দাসের পুত্র বলে জানা যায়। সকালে অপর আরেকটি দূর্ঘটনায় ৫ জন আহত হয়।জানাযায়, চট্টগ্রাম মুখি দ্রুত গতির পিকআপটি ট্রাকের নিচে পড়ে দূর্ঘটনাস্থলে কৃষ্ণ দাস (৪০) নিহত হয়। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফাহামিদ জানায় দূর্ঘটনায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছেন। অপরদিকে কুমিরা গুল আহম্মদ জুট মিলের সামনে সকাল সাড়ে ৬ টায় বাস-কভারভ্যান মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে । আহতরা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে ।
এ বিভাগের আরও খবর

Comments are closed.