জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন খালেদা

ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ (৩০ মে) সোমবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে সিনিয়র নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন খালেদা জিয়া। এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মাজার প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসন। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন তিনি। ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

এদিকে, রাজধানীতে খাবার বিতরণকালে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর আবেদন করেছে নগর বিএনপি। জিয়ার মাজারে ড্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে মানিক মিয়া এভিনিউয়ের টিএন্ডটি মাঠের সামনে থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি শুরু করবেন খালেদা জিয়া। এরপর মোহাম্মদপুর টাউনহল, ধানমন্ডি হয়ে হাইকোর্ট, জর্জকোর্ট, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও মির্জা আব্বাসের বাড়ির সামনে খাবার বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন বেগম জিয়া।

প্রসঙ্গত, জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.