আন্তর্জাতিক : গেলবার হজের সময় মিনায় পদদলনে প্রায় হাজার হজযাত্রীর মৃত্যুর ‘ইস্যু’ টেনে আরো ‘কিছু শর্তে’ বনাবনি না হওয়ায় হজ বর্জন করেছে ইরান। তিন দশকের মধ্যে এবারই প্রথম হজ বয়কট করতে যাচ্ছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ‘সৌদি সরকারের চলমান নাশকতার’ প্রসঙ্গ উল্লেখ বলা হয়, ‘আমরা ঘোষণা করছি, ইরানের হজযাত্রীরা এবছর হজে যাচ্ছেন না। এর জন্য সৌদি আরব সরকার দায়ী।’ অন্যদিকে ইরানের নেয়া এই সিদ্ধান্তের দায় অস্বীকার করেছে সৌদি আরব।
সৌদি পররাষ্ট্র মন্ত্রী আবদেল আল যুবায়ের বলেছেন, এ বছর হজ বিষয়ক চুক্তিতে সই করার সময় ইরানিরা কিছু বাড়তি সুবিধা চাইছিল, যার মধ্যে রয়েছে হজের সময় কিছু বিক্ষোভ অনুষ্ঠান করার অনুমতি। সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় দুদেশের সম্পর্কে অবনতি ঘটেছে।
এরপর, গত জানুয়ারিতে সৌদি আরবে এক শিয়া নেতাকে ফাঁসি দেয়ার প্রতিক্রিয়ায় তেহরানে সৌদি দূতাবাসে আগুন দেয়ার ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। খবর বিবিসির।

Comments are closed.