টমটমের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় টমটম গাড়ির ধাক্কায় পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মো. মমিন। আজ (৩০ মে) সোমবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, নেত্রকোনা নিবাসী সূর্য মিয়ার ছেলে মমিন। সে রাস্তা পার হওয়ার সময় টমটম গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। সেই খান থেকে তাড়াতড়ি চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাছান রেজা জানান, দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে যাচ্ছেন। নিহত শিশুর মা একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন বলে শুনেছেন তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.