নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনশ বস্তা পঁচা খেজুর জব্দ করেছে। আজ (৩০ মে) সোমবার বেলা একটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে টিএটিসি কোল্ড স্টোরেজ হিমাঘারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাওয়ার অনুপযোগী পঁচা খেজুর জনসাধারনকে খাওয়ানোর জন্য মজুদ করা করেছিল। অসাধু ব্যবসায়ীরা রমজান মাসকে সামনে রেখে দাম বাড়ানোর জন্য বিভিন্ন ভোগ্যপণ্য মজুদ করে রাখে। তাই আমাদের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.