কমেডি চরিত্রে আসছেন হৃত্বিক

বিনোদন : নিয়ম ভাঙ্গছেন হৃত্বিক রোশন। যাদের পরিচালনায় কাজ করে এতদিন স্বস্থিবোধ করতেন, তাদের ছেড়ে ভিন্ন ঘরানার নির্মাতাদের সঙ্গে সখ্য গড়ে তুলছেন। সেই ধারাবাহিকতায় সঞ্জয় দত্তের সঙ্গে ‘কাবলি’র কাজ শেষ করে, প্রথমবারের মতো কমেডি নির্ভর ছবিতে যুক্ত হচ্ছেন হৃত্বিক। কমেডি ঘরানার ছবি নির্মাণে সাজিদ খানের সঙ্গে কারো তুলনা অসম্ভব। হাউজফুল খ্যাত এই নির্মাতার সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে চলেছেন হৃত্বিক। বিষয়টি নিজ মুখে স্বীকার না করলেও, বলিউডের বাতাসে তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

সূত্র বলছে, প্রথমবারের মতো সঞ্জয় দত্তের সঙ্গে ‘কাবলি’র কাজ ব্যস্ত সময় পাড় করছেন হৃত্বিক। এর পরপরই সাজিদ খানের নতুন ছবিতে যুক্ত হবেন তিনি। যা তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যুক্ত করবে।

খোঁজ নিয়ে জানা যায়, ভার্সেটাইল নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান হৃত্বিক। সিরিয়াস কাহিনী নির্ভর ছবিতে অভিনয় করে পুরস্কার আর সমালোচকদের বাহবা জুটলেও, বলিউডের সব শ্রেণীর কাছে নিজেকে তুলে ধরতে চান এ নায়ক। তাই এবার কমেডি ছবিতে অভিনয় করতে চলেছেন হৃত্বিক।

এ বিভাগের আরও খবর

Comments are closed.