আন্তর্জাতিক : ভারতের নাগপুরের পুলগাঁ এলাকায় অবস্থিত সামরিক বাহিনীর অস্ত্র-গোলাবারুদ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১৯ জন। আজ (৩১ মে) মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানান, নাগপুর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ওই অস্ত্র-গোলাবারুদ ডিপোতে সোমবার (৩০ মে) দিনগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন নেভাতে শুরু করে। তারা প্রধান আগুন নেভাতে সক্ষম হলেও দ্বিতীয় আগুন নেভাতে পারেননি তারা।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া এ অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের সিএম দেবেন্দ্র ফাদনাভিস। ঘটনার পরে ডিপোর আশে-পাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Comments are closed.