স্বরাষ্টমন্ত্রী কাছে ‘মাস্টার বাহিনী’ আত্মসমর্পন

সিটিনিউজবিডি : স্বরাষ্টমন্ত্রী আসাদ্জ্জুামান খাঁন কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে সুন্দরবনে ত্রাস সৃষ্টি করা মাস্টার বাহিনী আত্মসমর্পন করেছে। মঙ্গলবার বিকেল ৩টায় মংলার বিএফডিসি জেটিতে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ বনদস্যু ৫২টি আধুনিক আগ্নেয়ান্ত্র ও ৫ হাজার রাউন্ড গুলি তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করেন।

আত্মসমর্পন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল আনোয়ার লতিফ, খুলনা রেঞ্জে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মনিরুজ্জামান মিয়া, র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাষ্টার বাহিনীর যেসব সদস্য আত্মসমর্পণ করেছেন, তারা হলেন বাহিনী সোহাগ আকন্দ(৩৭), সোলায়মান শেখ(২২), সুলতান খাঁ (৫৮), ফজলু শেখ(৩৪), শাহীন শেখ (৩২), সুমন সরদার(২৬), আসাদুল ইসলাম (২৭), হারুন(২৪) ও আরিফ সরদার(২২)। এদের বাড়ি বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলা, খুলনার দাকোপ ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন গ্রামে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.