ঢাকা : জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ বিকাল ৫টায় শুরু হচ্ছে। এটি চলমান দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, প্রতি বছরের ন্যায় এবারো বাজেট অধিবেশন দীর্ঘ হবে। অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। আগামীকাল বিকাল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন।

Comments are closed.