নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর চট্টগ্রামের কোতয়ালী থানাধীন একটি হোটেল থেকে আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিম চৌধুরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দুইটায় লাশটি উদ্ধার করে পুলিশ। কোতয়ালী থানার উপ-পরিদর্শক কাজী এনামুল হক জানিযেছেন, “পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে হোটেল টিউলিপের ১০৪ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের ধরন দেখে মনে হচ্ছে দুই তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।”
“লাশটি হোটেলের মেঝেতে পড়ে ছিলো, এটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, উল্লেখ করেন তিনি।
কাজী এনামুল হক আরো বলেন, “দুই তিন যাবত বাসায় ফেরেনি শ্রমিক নেতা আজিম চৌধুরী, পরিবারের সদস্যরাই হোটেলে গিয়ে তার লাশ সনাক্ত করে পুলিশে খবর দেয়, এই হোটেলে মাঝে মাঝে রাত কাটাতেন তিনি।”
“কিভাবে এই শ্রমিক নেতার মৃত্যু হয়েছে সেই ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে, ইতোমধ্যে হোটেলের কর্মচারী এবং তার নিকটাত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান কাজী এনামুল হক।

Comments are closed.