চট্টগ্রাম : জেহাদী বহ সহ জামাযাতে ইসলামীর তিন নেতা কর্মীকে আটক করেছে গোযেন্দা পুলিশ । মঙ্গলবার রাতে নগরীর হালিশহর বসুন্ধরা আবিসিক এলাকার একটি বাসা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, জামায়াতের নেতা আবদুস সবুর, শহিদুল আলম ও তাসনিম আহমদ তাহাসিন।
বুধবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার গোয়েন্দা মোকতার হোসেন বলেছেন, এই তিনজনের মধ্যে আবদুচ সবুর জামায়াতের রোকন, তার ছেলে তাসনীম শিবিরের সাথী এবং শহীদুর ইসলাম জামায়াতের চট্টগ্রাম মহানগর অফিসের অফিস সহকারী।
তিনি আরো বলেন, তাদের কাছে ধর্মীয় উস্কানীমুলক বই ছাড়াও যুদ্ধপরাধের বিচারকে বে- আইনী বলে উল্লেখ করা কিছু প্রচার পত্র পাওয়া গেছে। এছাড়াও তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছিলো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Comments are closed.