চট্টগ্রাম : মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন গত ২০ বছরের ধারাবাহিকতায় এ বছরও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের জন্য ইফতার ও সেহ্রি সামগ্রী বিতরণের কর্মসূচী গ্রহন করেছে । বুুধবার সকালে নগরীর ৪১ ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ঈমাম মোয়াজ্জিনদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এ বছরের কর্মসূচীর। এর পর নগরীর দক্ষিন কাট্টলী, উত্তর আগ্রাবাদ,দক্ষিন পাহাড়তলি, জালালাবাদ, পাঁচলাইশ, অক্সিজেন, ষোলশহর ও শুলকবহর এলাকায় দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
সকালে উত্তর কাট্টলীস্থ মোস্তফা হাকিম ভবনে অনুষ্ঠিত ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাবেক মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনজুর আলম বলেন,গত ২০ বছর ধরে দুস্থ ,হতদরিদ্র রোজাদারদের মাঝে এসব সামগ্রী বিতরণ করে আসছি।
তিনি বলেন, রমজান আসলে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে নিম্ম আয়ের এসব হতদরিদ্র মানুষ ইফতার ও সেহরি সামগ্রী ক্রয় করতে পারেনা। তাদের কষ্টের কথা চিন্তা করেই দীর্ঘ ২০ বছর ধরে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মনজুর আলম বলেন,আমরা গত প্রায় তিনযুগ ধরে সমাজের বঞ্চিত মানুষের সেবায় কাজ করে আসছি। আমাদের উদ্দেশ্য হল আল্লাহ’র সন্তুষ্টি অর্জন করা। কেননা মানব সেবার মধ্যেই সৃষ্টি কর্তার সন্তুষ্টি অর্জন করা সম্ভব বলে আমরা মনে করি। মানব সেবাই আসল ধর্ম বলে মনে করেন তিনি। শুধু ইফতার সামগ্রী বিতরণ নয় সমাজের বিভিন্ন স্তরের সেবা মূলক কাজে আমাদের অংশ গ্রহন রয়েছে।
আন্তরিকতা ও সেবার মানসিকতা থাকলে ক্ষমতায় না থেকেও মানব সেবা করা সম্ভব বলে মনে করেন সাবেক এ মেয়র। মনজুর আলম বলেন, মোস্তফা হাকিম ফাউন্ডেশন সমাজের শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থানসহ মানুষের মৌলিক অধিকার গুলোর উন্নয়নেও কাজ করে আসছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, আলী আহমেদ,নির্বাহী পরিচালক(এইচ আর এন্ড লিগ্যাল),মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজের প্রিন্সিপ্যাল মো. আলমগীর, ভাইস প্রিন্সিপ্যাল বাদশা আলম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক কমিশনার জাফর আলম,শফিকুল ইসলাম, সমাজ সেবক এস্কান্দর মির্জা,জিএম আইয়ুব খান, গাজী ইউছুফ,মো. ইলিয়াছ,মো. বেলাল, ইকবাল চৌধুরী,রাসেল, ছালামত আলী, মো. আজিম,মো. ইব্রাহিম, আবদুর রাজ্জাক দুলাল, মো. সোলতান,ফরিদ আহমদ মুরাদ প্রমুখ

Comments are closed.