চট্টগ্রাম : জাতীয় পর্যায়ে চট্টগ্রামের শিল্পীদের অংশ গ্রহণের সুযোগ ও মূল্যায়ন নিশ্চিত করণ, দু:স্থ শিল্পীদের পাশে থাকার অঙ্গীকার, বেতার, টেলিভিশন ও মঞ্চে গান করার বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে সর্বস্তরের শিল্পীদের স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান চট্টগ্রাম সম্মিলিত শিল্পী সমাজ ।
সম্মিলিত শিল্পী সমাজ চট্টগ্রাম এর উদ্যোগে নব গঠিত কমিটির মত বিনিময় সভা ৩১ মে মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের সভাপতি চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিল্পী দীপেন চৌধুরী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কন্ঠশিল্পী ফাহমিদা রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য সংগীত পরিচালক নজরুল ইসলাম তিতাস, কন্ঠশিল্পী সনজিত আচার্য্য, শিল্পী সুরকার ও সংগীত পরিচালক আলমগীর আলাউদ্দিন, ক্যামরা পার্সন ও নির্মাতা নুরুল ইসলাম নুরু, অভিনেতা বরুণ সেন দোয়েন, নাট্যকার নাসির চৌধুরী, শিল্পী ফরিদ বঙ্গবাসী, ওস্তাদ হাসান ইসমাইল, অভিনেত্রী শিপ্রা চৌধুরী, কন্ঠশিল্পী মুন্না ফারুক, অনামিকা তালুকদার, শিলা চৌধুরী, বোরহান উদ্দিন চৌধুরী টিপু, দীপক দাশ, মায়া চৌধুরী, গীতিকার ফারুক হাসান, গীতিকার আবছার উদ্দিন অলি, পরিতোষ চৌধুরী, দেবাশিষ চৌধুরী, মনির উল¬াহ কাদের, অচিন্ত্য কুমার দাশ, দীপক কুমার দাশ ও মডেল সাইফ আজাদ। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানকে অবিলম্বে ৬ ঘন্টায় উন্নীত করণ, বেতার ও টেলিভিশনে শিল্পীদের তালিকাভুক্তি ও শ্রেণী উন্নয়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করা, বেতার টেলিভিশনের অনুষ্ঠান বিতরণে সুষম বন্টন নিশ্চিত করণ, বিটিভি চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রের শিল্পী সম্মানী বৈষম্য দূর করা হোক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাদল দাশ ভান্ডারী, শিল্পী এস.বি. সুমি, আসাদুর রহমান, কবির মোহাম্মদ, রমজান আলী মামুন, লিও এ এন শিহাব, আরিফ রহমান, শাহিদা খাতুন, ফাহমিদা আক্তার, বিপুল বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, তাহমিনা আক্তার, মডেল সাগর, ক্যামরা পার্সন এম.এ জব্বার, মাহমুদ হায়দার জীবন, খোদেজা বেগম নাহিনা, বরুণ বিশ্বাস, হারুনুর রশিদ, তাছলিমা আকতার, অন্তু কুমার রায়, মোঃ ইউসুফ, জাহেদুল ইসলাম, মোঃ হাসান, মোঃ হারুন অর রশিদ, সনজিত বৈদ্য পিন্টু, সাইদুল ইসলাম, শাকিল আরাফাত, আরিফ রহমান, নাসরিন আকতার মেঘলা, জাহিদা খাতুন, তপন কুমার দাশ, তন্ময় বড়ুয়া, মোঃ সরোয়ার হোসাইন, জানিরুল ইসলাম।
বক্তারা আরো বলেন, শিল্পীদের অধিকারের কথা বলতে গেলে অনায়াসে চলে আসে বেতার, টিভি ও মঞ্চের কথা, যেখানে শিল্পীরা থাকবে কর্মমুখর, শিল্প চর্চাকে যারা পেশা হিসেবে নিয়েছে তাদের আয়ের পথ হবে নিশ্চিত। কিন্তু সব জায়গাতেই হতাশা আর হতাশা, অথচ শিল্পীদের চাওয়া পাওয়া একেবারেই ক্ষীণ। আমরা কি পারিনা সবাই এক হতে? জাতীয় পর্যায়ে চট্টগ্রামের শিল্পীদের অংশ গ্রহণের সুযোগ ও মূল্যায়ন নিশ্চিত করণ, দু:স্থ শিল্পীদের পাশে থাকার অঙ্গীকার, বেতার, টেলিভিশন ও মঞ্চে গান করার বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে সর্বস্তরের শিল্পীদের স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পরে সম্মিলিত শিল্পী সমাজের করনীয় দিক গুলো তুলে ধরা হয়।

Comments are closed.