সিডিএ পূর্ণবাসন না দিলে জীবন দিয়ে প্রতিহতের ডাক

সিটিনিউজবিডি :   চট্রগ্রাম আউটার রিংরোডের ১নং ফিডার রোডের জন্য ভুমি অধিগ্রহন কৃত ৩৯,৪০নং(আংশিক)ওয়ার্ডের দঃহালিশহর মৌজা (নতুন সাইট পাড়া) স্থায়ী বাসিন্দাদের সিডিএ কর্তৃক উচ্ছেদের জন্য ৬ধারা নোটিশ দিলেও ন্যায্য ক্ষতিপূরণ ও পূর্ণবাসন করার ব্যাপারে চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কোন রূপ সঠিক জবাব না দেয়ায় ক্ষতিগ্রস্থ ৩৯,৪০নং ওয়ার্ডবাসী এর প্রতিবাদ জানিয়েবিষয়টি প্রধান মন্ত্রী এবং সংশ্লিষ্ট উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন । ২জুন বৃস্পতিবার দুপুরে চট্রগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের নেতারা ।

ক্ষতিগ্রস্থ ৩৯,৪০নং ওয়ার্ড পূর্ণবাসন আদায় কমিটির সভাপতি হাজী মোঃ ইউনুছ সওঃ এর পক্ষে লিখিত বক্তব্য টি পাট করেন সাবেক কমিশনার হাজী মোঃ আসলাম । তিনি বলেন,এলএ কেইস নং ১০৫/৫২-৫৩এবং ৬২-৬৩ তৎকালীন সরকারের বরাদ্দ প্রাপ্ত দলিল মূলে স্থায়ী বাসিন্দারা দীর্ঘ বছর ধরে ঘর-বাড়ী তৈরি করে আবাস্থল শুরু করে।আর এতে সরকারের বিধি মোতাবেক খাজনা,টেক্স,হোল্ডিং এবংচসিক কর পরিশোধ সহ ভুমিতে ফাউন্ডেশন করে বিল্ডিং-ইমরাত ভবন নির্মাণ করেন ।

১৯৮৭/৮৮সালে সিডিএ ভবনের জন্য নকশার অনুমোদনদিলে বহুলোক বাপ-দাদার ভিটে বাড়ী বন্ধক রেখে ঘরভাড়া দিয়ে জীবন –সংসার পরিচালনা করছেন। এসব বিবেচনা না করে সরকার(সিডিএ) যদি উচ্ছেদ করে তাহলে২শত পরেবারের ৫হাজার লোক কোথায় গিয়ে টাই নিবে সেটিই বিবেচ্য।এক প্রশ্নের জবাবে ক্ষতিগ্রস্থ বাসিন্দা আলহাজ্ব মোঃ আলী কন্ট্রঃ বলেন, সরকারের বরাদ্দ প্রাপ্ত দলিল মূলে জমির মালিকরা কি ভাবে বস্তিবাসী হয়,সেই তথ্যটি কি করে সিডিএ চেয়ারম্যান ছালাম সাহেব সরকারের উন্নয়ন কমিটিতে দেন তা জেলা প্রশাসক এর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম।তিনি আরো জানান-প্রকল্পটি আরো ২শত ফুট সওে নিয়ে গেলে জনগনের ক্ষতি হবে না \অপর বক্তব্যে সদস্য মোঃ ফারুখ হোসেনই বলেন,আমরা সরকারের সাথে যুদ্ধ ঘোষনা নহে,ন্যায্য ক্ষতিপূরণ ও পূর্ণবাসন না ফেলে তা জীবণ দিয়ে প্রতিহতের ডাক দিব।

সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল বলেন, দঃহালিশহর মৌজা (নতুন সাইট পাড়া) স্থায়ী বাসিন্দাদের সাথে বারবার উচ্ছেদ করে প্রশাসন সঠিক দিশা দিতে না পেরে আবারো জোর পূর্বক উচ্ছেদের খড়ক পেয়ে আতংকিত জনগণ। স্টীল মিল,নৌ-ঘাটি,ইপিজেড,বন্দর সহ শিল্প কলকাখানা স্থাপনার জন্য এই এলাকার লোকদের আবাদ ভুমি,ফসলি জমি ও বসত ঘর ত্যাগ করে দেশের উন্নয়নে নিশ্চিত অবদান রেখেছেন \ সিডিএর উদ্যোগে রিংরোড প্রকল্পটি জাপানের জাইকার অর্থায়নে উন্নয়ন কাজটি করছেন বলে এলাকা বাসী জানান। ক্ষতিগ্রস্থরা আরো জানান, জাইকা ঐ প্রকল্পটিতে যতাযত ক্ষতিপূরণ ও পূর্ণবাসন ছাড়া নির্মাণ কাজ না করার কথা থাকলেও সিডিএ জোর পূর্বক উচ্ছেদ করে এবং ন্যায্য ক্ষতিপূরণ না দিয়েই অনেকটা প্রতরণা করছেন বলে তীব্র অভিযোগ করেছেন ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ক্ষতিগ্রস্থ ৩৯,৪০নং ওয়ার্ড পূর্ণবাসন আদায় কমিটির সদস্য-আব্দুর রহিম,জাহেদ হোসাইন,হাজী আবু তালেব,জাবেদুল ইসলাম শিপন,লোকমান,লুৎফুর রহমান,হাসি মিয়া,মোঃ জাফর ইকবাল,আলাউদ্দিন,রফিক,জাহাঙ্গীর ইকবাল,জালাল,রাসেল,শাহাদাৎ সহ ক্ষতিগ্রস্থ পরিবার বর্গ। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ কমিটির সিডিএ ৯দফা দাবি দিয়ে তা দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের সর্ব্বোচ মহলের প্রতি অনুরোধ জানান।এছাড়া ভুম প্রতিমন্ত্রী,গণ পূর্তিমন্ত্রী,জেলা প্রশাসক,সিটি মেয়র,সিডিএ চেয়ারম্যান,চট্রঃ১১ এর সাংসদ কে বিষয়টি সরজমিনে পরিদর্শণ জনদূর্ভোগ লাঘবে সহায়তা করতে আহবান করেন ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.