লিও জেলার ১৯ তম বার্ষিক সম্মেলন শুক্রবার

চট্টগ্রাম :   বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন আন্তর্জাতিক লিও জেলা পরিষদ ৩১৫-বি৪ বাংলাদেশের ১৯ তম বার্ষিক সম্মেলন আজ (শুক্রবার) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের হলে বিকেল ৪ টায় বর্ণাঢ্য উদ্ভোধনী অনুষ্টানের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিকে দুপুর আড়াই টায় ৪র্থ ক্যাবিনেট ও কাউন্সিল মিটিং ও একই ভেন্যুতে অনুষ্টিত হবে।

অুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর গভর্নর লায়ন মোস্তাক হোসেন এমজেএফ ; ইন্টারন্যাশনাল ডিরেক্টর এনডোরসি,পিসিসি, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন কাজী আকরাম উদ্দিন আহম্মদ পিএমজেএফ; লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর সদ্য প্রাক্তন গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী এমজেএফ; লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর গভর্নর (ইলেক্ট) লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ, লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর ১ম ভাইস গভর্নর (ইলেক্ট) লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু পিএমজেএফ, লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর ২য় ভাইস গভর্নর (ইলেক্ট) নাসির উদ্দিন চৌধুরী ।

উক্ত অনুষ্টানে যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্যে লিও জেলা সভাপতি লিও ওবায়দুর রহমান অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.