বন্যার ঝুঁকিতে প্যারিস

আন্তর্জাতিক : বন্যার ঝুঁকিতে পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। দেশটির অনেক এলাকার মেট্রো চলাচল আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া বন্ধ হয়ে গেছে ল্যুভর মিউজিয়ামও। এর নীচতলা আর মাটির তলাগুলোয় থাকা বহুমূল্য শিল্পকর্ম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

অবিরাম বৃষ্টির কারণে সবচেয়ে উঁচু লেভেলে বইছে রিভার সেইনের পানি। এ নদীর পানি এখন ৬.৫ মিটার উচ্চতায় বইছে। নদীর পাশের অনেক এলাকায় পানি উপড়ে পড়তে শুরু করেছে। নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে এর মধ্যেই ফ্রান্সের কয়েকটি শহর বন্যায় আক্রান্ত হয়েছে। ইউরোপ জুড়ে বৃষ্টি আর বন্যায় অন্তত ১৫ জন মারা গেছে। প্রসঙ্গত, ১৯৮২ সালের পর সেইন নদীর পানি এত উপর দিয়ে আর প্রবাহিত হয়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.