‘অ্যাপল’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন শাহরুখ!

বিনোদন : অ্যাপল’-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছেন বলিউড কিং শাহরুখ খান।

‘অ্যাপল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে শাহরুখ হচ্ছেন সে বিষয়টা এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল। জানা গেছে অ্যাপল শিগগিরই নতুন একটি আইফোন ভারতীয় বাজারের জন্য প্রস্তুত করছে। ওই ফোন বাজারজাত করার আগে আনুষ্ঠানিকভাবে শাহরুখকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হবে। ঘনিষ্ঠসূত্রের খবর, ভারতে বিশ্বখ্যাত ‘অ্যাপল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন শাহরুখ!

প্রসঙ্গত, গত মে মাসের মাঝামাঝিতে প্রথমবার ভারত সফরে এসেছিলেন ‘অ্যাপল’ এর মহাব্যবস্থাপক টিম কুক। আর ভারতে এসেই কথামত বলিউড কিং শাহরুখের ঘরে নিমন্ত্রণ গ্রহণ করেন তিনি। টিম কুকের উছিলায় সেদিন শাহরুখের ঘরে দাওয়াত গ্রহণ করেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন, আমির খান, মাধুরী দীক্ষিত, ফারাহ খান, এ.আর রাহমান, বিধু বিনোদ চোপড়া, সানিয়া মির্জাসহ বলিউডের এরকম শীর্ষস্থানীয় তারকারা। আর তখন থেকেই গুঞ্জন ছিল যে, অ্যাপলের সঙ্গে কোনো বিষয়ে চুক্তি হওয়াতেই এমন পার্টি দিয়েছিলেন শাহরুখ। যা এখন সবার কাছে পরিস্কার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.