পর্দায় একসাথে নেইমার আর দীপিকা

বিনোদন : ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে এবার রুপালি পর্দায়। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং হলিউড তারকা ভিন ডিজেলের এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমায় দেখা যাবে এ ফুটবল সেনসেশনকে।

সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন নেইমার। ব্রাজিল দলের জার্সি গায়ে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত শতবার্ষিকী কোপাতে দেখা যাচ্ছে না নেইমারকে। তবে যুক্তরাষ্ট্রতেই অবস্থান করছেন এ ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড। পাশাপাশি প্রথম সিনেমায় অভিনয়ের কাজটা সেরে রাখছেন নেইমার।

২০১৭ সালের জানুয়ারিতে মুক্তি পাবে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ। নেইমারের সিনেমায় অভিনয়ের বিষয়টি জানিয়েছেন ভিন ডিজেল। নিজের ইন্সটাগ্রামে কটি ছবি দিয়ে ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘অত্যান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি নেইমার তার প্রথমদিনের শুটিং শেষ করেছেন। সে খুবই ন্যাচারাল।’ এ ছাড়া ভিন ডিজেলের অফিশিয়াল ফেসবুক পেজে একটি লাইভ ভিডিওতেও অংশ নিয়েছেন তিনি।

দীপিকা পাড়ুকোন, ভিন ডিজেল এবং নেইমার ছাড়াও সিনেমাটি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা স্যামুয়েল জ্যাকসন, ডোনি ইয়েন এবং রুবি রোজ।
ফুটবল মাঠের পর এইবার পর্দায় নেইমার কেমন চমক দেখান এখন তাই দেখার অপেক্ষায় নেইমার ভক্তরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.