চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ২জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। সোমবার মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব প্রদীপ কুমার দাশ, পিপিএম এর নেতৃত্বে এসআই/ফররুখ আহমদ মিনহাজ,এসআই/সজল কান্তি দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন পাঠানটুলি কক্সী মার্কেট এর বিপরীতে আব্বাস আলীর ভাড়াটিয়া বাবুল পালের বসতঘরে রাত ১২.৩৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে আসামী ১) মোঃ হায়দারুল আমীন @ মঞ্জু (৩৪), পিতা-মৃত জুলহাস মাষ্টার, সাং-উত্তর হালিশহর, আচার্য্য পাড়া, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম ২) বাবুল পাল (৩১), পিতা-ওপেন্দ্র পাল, সাং-খুরুশকুল, থানা-কক্সাবাজার সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে-আব্বাস আলীর বাড়ী, কক্সী মার্কেট এর সামনে, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রামদ্বয়’কে ০১টি এক নলা বন্দুক ও ০৫ রাউন্ড তাজা কার্তুজসহ হাতে নাতে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, আসামী মোঃ হায়দারুল আমীন @ মঞ্জু (৩৪) মিরসরাই থানার মামলা নং-০৭ (১) ১৫ ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ), সীতাকুন্ড থানার মামলা নং-১৮ (৬) ১৩ ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ এবং ডিএমপি বংশাল থানার মামলা নং-২১ (৪) ১৩ ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ এর আসামী। আসামীদ্বয়ের বিরুদ্ধে ডবলমুরিং থানায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.