পুলিশ কর্মকর্তার স্ত্রী খুনের ঘটনায়, কক্সবাজারে ছাত্রলীগের মানববন্ধন

জামাল জাহেদ, ককসবাজার : চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তারা বলেন-সাহসী চৌকষ পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের মনোবল ভেঙ্গে দেয়ার জন্যই জামায়াত-শিবিরের ইন্ধনে জঙ্গী গোষ্ঠি পরিকল্পিত এই ঘটনা ঘটিয়েছে।

দ্রুত সময়ের মধ্যে এই হত্যার রহস্য উন্মোচনের জন্য প্রশাসনের প্রতিও দাবী জানানো হয়। সমাবেশে বক্তব্যে রাখেন-কৃষকলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, নুরুল আজিম কনক, মৎস্যজীবিলীগ নেতা আরিফুল মওলা, ছাত্রনেতা মোর্শেদ হোসেন তানিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.