ভাটিয়ারীতে এমইবি ব্রিকসকে ৪ লক্ষ টাকা জরিমানা

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : সীতাকুন্ডের ভাটিয়ারীতে পাহাড় কাটার অভিযোগে এমইবি ব্রিকসকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ফ্যাক্টরীকেও সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ বেলা ১২ টার সময় সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালানো হয়। সূত্র জানা যায়, দীর্ঘদিন যাবত সীতাকুন্ডের ভাটিয়ারীতে অবস্হিত শামসুল আলমের মালিকানাধীন এমইবি ব্রিকস ফিল্ড(ইটভাটা) রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে ফ্যাক্টরী থেকে সবাই পালিয়ে গেলেও মো:শাওন নামের এক পিয়নকে আটক করা হয়েছে।

তাৎক্ষনিকভাবে এমইবি ফ্যাক্টরীকে ৪ লক্ষ টাকা জরিমানা করেন এবং ফ্যাক্টরীকে সিলগাল করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সীতাকুন্ড সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমান বলেন, এমইবি মালিক দীর্ঘদিন ধরে অবৈধভাবে গোপনে পাহাড় কাটছে তাই ইট তৈরী ও প্রস্তুত আইন ২০১৩ /৪,৫,৬,৭ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।

এছাড়া ভ্রাম্যমান আদালত ভাটিয়ারীতে আবুল কাসেম সওদাগর প্রকাশ বশর ড্রাইভারের মালিকানাধীন খাজা গরিবুল্লাহ স্টোর মুদি দোকানকে মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত দামে মাল বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাটিয়ারী শহীদ মিনারে বসা ভ্রাম্যমান দোকানগুলো উচ্ছেদ করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.