মিতু খুনে সাবেক শিবির কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : পুলিশ কর্মকর্তা স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী বলে পুলিশের ভাষ্য। আজ (৮ জুন) বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে আবু নসুর গুন্নু নামে ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য জানান।

তিনি বলেন, নসুরের বাড়ি হাটহাজারি উপজেলার পশ্চিম ফরহাদাবাদ গ্রামে। গত রোববার সকালে চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ে বাবুলের স্ত্রী মিতুকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

মাহমুদা আক্তার মিতু মাহমুদা আক্তার মিতু ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিলেও দুই শিশু সন্তানকে নিয়ে চট্টগ্রামে ছিলেন তার স্ত্রী। ওই দিন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গেলে আক্রান্ত হন মিতু। তাকে হত্যার পর তিনজনকে মটরসাইকেলে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশ কর্মকর্তা দেবদাস বলেন, মটরসাইকেলে তিনজন থাকলেও হামলাকারীরা সংখ্যায় অনেকে ছিল। তাদের ব্যাকআপ দেওয়ারও একটি টিম ছিল। জঙ্গিগোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই ধারণার ওপর ভিত্তি করেই তদন্ত চলছে বলে জানান তিনি।

চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত মটরসাইকেলটি যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেটি শিবির অধ্যুষিত। নসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করা হবে বলে অতিরিক্ত কমিশনার দেবদাস জানান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.